এপ্রিল ২৭, ২০২৬, ১০:০০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্টটি দেন।সংক্ষিপ্ত সেই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘লাল কার্ড।’
পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। হাসনাত আবদুল্লাহ কাকে উদ্দেশ্য করে এই পোস্টটি করেছেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই পোস্টের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছেন।
হাসনাত আবদুল্লাহর সেই পোস্টের নিচে অসংখ্য মন্তব্য জমা পড়েছে। সেখানে একজন লিখেছেন, ‘আগে হলুদ কার্ড দিলে ভালো হয়’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘হলুদ কার্ড না দিয়ে লাল কার্ড কেমনে কি’।রাজনৈতিক অঙ্গনে পরিচিত এই নেতার এমন রহস্যময় পোস্টের নেপথ্যে কোনো সুনির্দিষ্ট কারণ আছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার এই মন্তব্যকে ঘিরে অনলাইন দুনিয়ায় জল্পনা অব্যাহত রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন