শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সরগরম নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৪:৫০ পিএম

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সরগরম নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

ছবি - সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় বেড়েই চলেছে। শনিবার সকাল থেকেই সেখানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হতে থাকেন।

 দুপুরের দিকে যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে এই জমায়েত তৈরি হয়।নয়াপল্টন ও এর চারপাশের পুরো এলাকা এখন উৎসবমুখর।

 

নেতাকর্মীদের নানা স্লোগানে পুরো এলাকা দিনভর মুখরিত হয়ে থাকে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে একযোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হচ্ছে। 

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। তারেক রহমানের নির্দেশনা ও সশরীরে অংশগ্রহণকে কেন্দ্র করে দুপুরের পর উপস্থিতি আরও বেড়ে যায় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।