নভেম্বর ২৩, ২০২৬, ০৩:১৬ পিএম
বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
রুমিন ফারহানা লিখেন, অনেকে জানতে চাচ্ছেন তিনি দলে ফিরবেন কি না, তবে তিনি বিএনপিতে ফেরার জন্য কখনো কোনো আবেদন করেননি এবং তার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরবেন এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করেন না।
বর্তমান অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেন, আল্লাহ তাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য তার শুকরিয়ার শেষ নেই।
২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন।
নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাদের বহিষ্কার করা হয় এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি, যাদের অধিকাংশই পরে দলে ফেরার আবেদন করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন