নভেম্বর ২০, ২০২৬, ০৯:০১ পিএম
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার বিমানবন্দরে নামেন তিনি। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন খন্দকার মোশাররফ হোসেন। কিন্তু গত ১৫ নভেম্বর সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় বিমানবন্দরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফেরার সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার, এমন তথ্য দিনাজপুর টিভি ডট কমের পর্যালোচনায় উঠে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন