সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০৩:২৫ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পৃথক দুটি প্রতিনিধিদল। সোমবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবেরের নেতৃত্বে প্রতিনিধিদল দুটি আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাতে তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও পেশাগত জীবনের জন্য উপযোগী করে গড়ে তোলার ওপর জোর দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।