রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

জাতীয় ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৮:০৫ পিএম

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

রোববার ২২ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এই আলোচনায় স্থান পায়। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গও উঠে আসে।

দক্ষতা উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং মানুষের চলাচল নিয়ে দুই পক্ষ কথা বলেছে। রোহিঙ্গা সংকটও আলোচনার বিষয়বস্তু ছিল।