নভেম্বর ২৩, ২০২৬, ০১:৪২ পিএম
যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়িসহ মো. সাকিব আহম্মেদ নামে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানান।
গ্রেপ্তার অভিযানটি চালানো হয় গতকাল রোববার সকাল ৯টা ২০ মিনিটে।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের ভাষ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন