নভেম্বর ২২, ২০২৬, ০৯:২৮ পিএম
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে দুই দেশ। রোববার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা হয়।
দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং যাতায়াতের সুযোগ বাড়ানোর বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়। মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয় এই আলোচনায়।
দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। সংকটটির সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় স্থান পায়। তথ্যসূত্র: বাসস।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন