রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতাকর্মীদের অংশগ্রহণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৮:৩৭ পিএম

মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতাকর্মীদের অংশগ্রহণ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়, এবং পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার এবং রফিক উদ্দিন ভূঁইয়া হাবু উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির ও মাসুদ পারভেজসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এস জিন্নাহ খান, সদস্য সচিব মো. রকিবুর রহমান (রাকিব), জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এবং সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: দিনাজপুর টিভি ডট কম ডেস্ক সংগৃহীত প্রতিবেদন