বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হান্নান মাসুদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:৪০ পিএম

হান্নান মাসুদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, সংসদ সদস্য হওয়ার জন্য আব্দুল হান্নান মাসুদ আওয়ামী লীগের সুবিধা নিয়েছিলেন।

নিজের ফেসবুক আইডিতে আজ বৃহস্পতিবার বিকেলে এই অভিযোগ করেন রাশেদ খান।রাশেদ খানের দাবি, ৫ আগস্ট সরকারের পতনের পর ৭ আগস্ট থেকেই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন হান্নান মাসুদ। 

পোস্টে তিনি বেইলি রোড ও বাংলামোটরের কয়েকটি রেস্টুরেন্টে হওয়া বৈঠকের বর্ণনা দিয়েছেন। সেখানে হাতিয়ার স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের উপস্থিতি ছিল বলে দাবি করা হয়েছে।শহীদের রক্ত মাড়িয়ে পুনর্বাসনের অভিযোগ তুলেছেন বিএনপি নেতা।

রাশেদ খানের মতে, এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল হান্নান মাসুদের সংসদ সদস্য হওয়ার পথ পরিষ্কার করা। তিনি তার পোস্টে ছবিতে থাকা ব্যক্তিদের নাম উল্লেখ করে এ ধরনের সমঝোতার তীব্র সমালোচনা করেন এবং শহীদের রক্তের অবমাননা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন।