জুন ১৫, ২০২৬, ০১:১১ পিএম
নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার দায়ে বাতিল হতে পারে হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। সেখানে তিনি এই সংসদ সদস্যের বেশ কিছু অসঙ্গতিপূর্ণ তথ্যও তুলে ধরেন।
গত বছরের ১১ আগস্ট নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, মিথ্যা তথ্যের সত্যতা মিললে আরপিও বিধান অনুযায়ী ভোটের পরেও সংসদ সদস্য পদ বাতিল হবে।সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়টি নিজেই স্বীকার করেন হান্নান মাসউদ। ভবিষ্যতে ব্যবসাবাণিজ্য ও আয়কর রিটার্ন দিতে সুবিধার জন্য আইনজীবীর পরামর্শে তিনি এমনটা করেছেন বলে জানান।
একই সঙ্গে তিনি এও দাবি করেন যে, বাস্তবে তার কোনো স্থাবর সম্পদ নেই।রাশেদ খাঁনের মতে, এই স্বীকারোক্তিই প্রমাণ করে যে হলফনামায় দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা ছিল। কিছুদিন আগে স্ত্রীর বিশ্ববিদ্যালয়ের বেতন দিতে অন্যের কাছ থেকে ধার করা এবং বাড়ি তৈরির ইটের তিন লাখ টাকা বকেয়া থাকার কথা বলে হান্নান মাসউদ যে সততার গল্প শুনিয়েছিলেন, তা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন এই রাজনীতিক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন