নভেম্বর ১২, ২০২৫, ০৯:২৮ এএম
ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ অন্যতম এবং পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়।
হাদিস অনুযায়ী, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই হাজারো ব্যস্ততার মাঝেও ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক।
আজ বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ইংরেজি, ২৭ কার্তিক ১৪৩২ বাংলা, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো:
-
জোহর: ১১:৪৬ মিনিট
-
আসর: ৩:৩৯ মিনিট
-
মাগরিব: ৫:১৮ মিনিট
-
এশা: ৬:৩৪ মিনিট
-
ফজর (আগামীকাল বৃহস্পতিবার): ৪:৫৩ মিনিট
উল্লিখিত সময়ের সঙ্গে দেশের বিভিন্ন বিভাগের সময় যোগ বা বিয়োগ করে স্থানীয় সময় নির্ধারণ করতে হবে:
বিয়োগ করতে হবে:
-
চট্টগ্রাম: ০৫ মিনিট
-
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে:
-
খুলনা: ০৩ মিনিট
-
রাজশাহী: ০৭ মিনিট
-
রংপুর: ০৮ মিনিট
-
বরিশাল: ০১ মিনিট
সময়মতো নামাজ আদায় করুন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন