নভেম্বর ২৬, ২০২৫, ০৬:৫৩ পিএম
ইসলামে উপহার দেওয়া অত্যন্ত প্রশংসনীয় কাজ—এটি পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে, সম্পর্ককে মজবুত করে এবং ভুল-বিভেদ দূর করে। উপহার আদান-প্রদান রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের অংশ।
জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীও রাসুল (সা.)-এর এই সুন্নতটির ওপর আমল করতে উৎসাহিত করেছেন। এ নিয়ে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন।
তিনি পোস্টে লিখেছেন, "উপহার— দূরত্ব কমিয়ে ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করে। প্রগাঢ় করে হৃদ্যতা। পরস্পর উপহার বিনিময়ের এই নববী সুন্নাহ ছড়িয়ে পড়ুক সর্বত্র।"
পাশাপাশি তিনি রাসুল (সা.)-এর হাদিসের একটি বাণী উদ্ধৃত করেছেন, যেখানে বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—তোমরা একে-অপরকে হাদিয়া (উপহার) দাও এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হও।’ (আল আদাবুল মুফরাদ ৫৯৭)সুন্নতের অনুসরণের আহ্বান জানিয়ে দেওয়া এই পোস্টে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া পড়েছে।
৫৮ হাজারের বেশি ফলোয়ার এতে প্রতিক্রিয়া জানিয়েছেন, কমেন্ট করেছেন তিন হাজারের বেশি অনুরাগী এবং ১০ হাজারের বেশি মানুষ পোস্টটি শেয়ার করেছেন।অনেকেই এই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন—উপহার শত্রুদের মধ্যেও বন্ধুত্ব তৈরি করে দিতে পারে এবং উপহারে ভালোবাসা বাড়ে, তাই আসুন একে অন্যকে উপহার দিই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন