বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

গোর-এ-শহীদ ময়দানে খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:১৬ পিএম

গোর-এ-শহীদ ময়দানে খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে জেলা বিএনপি আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমীকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সৈয়দপুরের আনন্দমিহির স্পোর্টিং ক্লাব।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড় ময়দানে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত খেলায় সৈয়দপুরের আনন্দমিহির স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমীকে পরাজিত করে।

খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাডভোকেট খতিব ফাউন্ডেশনের সৌজন্যে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ১ লাখ টাকার চেক এবং রানার্সআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ৭০ হাজার টাকার চেক তুলে দেন টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে থাকা দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নওশাদ আলী, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া।

সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজওয়ানুর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আজম সোহেল, সাবেক ফুটবলারসহ জেলা, পৌর ও কোতোয়ালী বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।প্রসঙ্গত, আটটি দল অংশগ্রহণের মধ্যদিয়ে জেলা বিএনপি আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয় গত ২৪ নভেম্বর।