জুন ৫, ২০২৬, ১০:৩৭ পিএম
লা লিগার চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। ১৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকা বার্সেলোনাকে লিগ শিরোপা ধরে রাখতে নেতৃত্ব দিয়েছেন। এক মৌসুমে তিনবার মাসসেরা খেলোয়াড় হওয়ার অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।তিনি ১৬টি গোল করেছেন এবং ১১টি অ্যাসিস্ট করেছেন।
বার্সেলোনার এই তরুণ তারকার অসামান্য পারফরম্যান্সের কারণে ক্লাব কর্তৃপক্ষ তাকে প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক বলে অভিহিত করেছে। শুধু গোল নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তিনি রেকর্ড গড়েছেন।
এই মৌসুমে বার্সার কোচ হান্সি ফ্লিক বর্ষসেরা কোচের স্বীকৃতি পেয়েছেন। ডাবল সাফল্যে ক্লাবটিতে এখন উৎসবের আমেজ।ইনজুরির কারণে মৌসুমের শেষদিকে বেশ কিছু ম্যাচ মিস করেছেন তিনি।
কুঁচকির চোটের কারণে বেশ কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছে এই ফুটবল বিস্ময়কে। তবে স্প্যানিশ ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, আসন্ন বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। গত ইউরো চ্যাম্পিয়নশিপ জয়েও তার বড় ভূমিকা ছিল।২০২৬ বিশ্বকাপের মঞ্চে স্পেনের হয়ে মাঠে নামবেন তিনি। তার পারফরম্যান্সের অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন