বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপে ৪৮ দলের ১০ নম্বর জার্সি পরবেন যে তারকারা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ১১:২৭ পিএম

বিশ্বকাপে ৪৮ দলের ১০ নম্বর জার্সি পরবেন যে তারকারা

বিশ্বকাপের মঞ্চে ১০ নম্বর জার্সি সবসময়ই বিশেষ মর্যাদাপূর্ণ। সৃজনশীলতা, নেতৃত্ব আর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার প্রতীক হিসেবে এই নম্বরটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দেওয়া হয়। ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের প্রতিটি দল থেকেই একজন করে খেলোয়াড় এই ঐতিহ্যবাহী জার্সি গায়ে চাপাবেন।বিশ্বকাপের লড়াইয়ে ১০ নম্বর জার্সিধারীরা দলের ভাগ্য গড়ে দেবেন।

ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে থাকছেন। তিনি ইতোমধ্যে বিশ্বকাপ জিতেছেন, এবার তার লক্ষ্য বিশ্বরেকর্ড গড়া। আর্জেন্টিনার লিওনেল মেসি শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে খেলবেন। ৩৮ বছর বয়সী এই তারকার জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। 

জার্মানির তরুণ জামাল মুসিয়ালা, স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও পর্তুগালের বার্নার্ডো সিলভার দিকেও থাকছে সবার নজর।গ্রুপ এ-তে খেলবেন লি জে-সুং, আলেক্সিস ভেগা, প্যাট্রিক শিক ও রেলেবোহিলে মোফোকেং। 

গ্রুপ বি-র ১০ নম্বর জার্সি পরবেন জোনাথন ডেভিড, এরমেদিন দেমিরোভিচ, হাসান আল-হায়দোস ও গ্রানিত জাকা। গ্রুপ সি-তে থাকছেন নেইমার জুনিয়র, চে অ্যাডামস, জ্যঁ-রিকনার বেলগার্দে ও ব্রাহিম দিয়াজ। গ্রুপ ডি-তে ক্রিশ্চিয়ান পুলিসিক, আজদিন হ্রুস্তিচ, মিগুয়েল আলমিরন ও হাকান চ্যালহানোউলু।

গ্রুপ ই-তে আছেন জামাল মুসিয়ালা, সাইমন আদিংরা, লিয়ান্দ্রো বাকুনা ও কেন্দ্রি পায়েজ। গ্রুপ এফ-এর ১০ নম্বর জার্সি গায়ে চাপাবেন মেমফিস ডিপাই, রিতসু দোআন, বেনজামিন নাইগ্রেন ও হানিবাল মেজব্রি। গ্রুপ জিতে লিয়ান্দ্রো ট্রোসার্ড, মোহাম্মদ সালাহ, মেহদি ঘায়েদি ও সারপ্রিত সিং। এইচ গ্রুপে দানি ওলমো, জর্জিয়ান দে আরাস্কায়েতা ও সালেম আল-দাওসারি।

আই গ্রুপে কিলিয়ান এমবাপ্পে, আলি মোহানাদ, মার্টিন ওডেগার্ড ও সাদিও মানে। জে গ্রুপে লিওনেল মেসি, ফারেস শাইবি, ফ্লোরিয়ান গ্রিলিচ ও মুসা আলতামারি। কে গ্রুপে বার্নার্দো সিলভা, জেমস রদ্রিগেজ, থিও বংগোন্ডা ও জলোলিদ্দিন মাশারিপভ। এল গ্রুপে লুকা মদ্রিচ, জুড বেলিংহ্যাম, ব্র্যান্ডন থমাস-অ্যাসান্তে ও ইসমাইল দিয়াজ। মাঠের লড়াইয়ে এই তারকাদের পায়ের জাদুই নির্ধারণ করবে এবারের শিরোপা।