জুন ৬, ২০২৬, ০৫:১৭ পিএম
বিশ্বকাপ ফুটবলের ভেন্যুতে পানির বোতল বহনে নিষেধাজ্ঞা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ফিফা। অবশেষে সমর্থক ও বিশ্বনেতাদের প্রতিবাদের মুখে সংস্থাটি তাদের বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, দর্শকরা এখন থেকে পানি সাথে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
তীব্র গরমের কথা বিবেচনা করেই নীতি পরিবর্তনের ঘোষণা এসেছে।নতুন নিয়ম অনুযায়ী, দর্শকরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার একটি সিলগালা করা নরম প্লাস্টিকের পানির বোতল সাথে রাখতে পারবেন।
তবে নিরাপত্তা ঝুঁকি এড়াতে শক্ত আবরণযুক্ত পুনঃব্যবহারযোগ্য বোতল বহনের নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে। খেলোয়াড়দের সুরক্ষার অজুহাতে আগে প্রতিটি ভেন্যুতে পানি নিয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়েছিল।
সমালোচকরা এটিকে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবেই দেখেছিলেন।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও টরন্টোর মেয়র অলিভিয়া চোউসহ অনেকে ফিফার সমালোচনা করেছিলেন। ফুটবলপ্রেমীদের মতে, তীব্র গরমে এমন কড়াকড়ি কেবল অতিরিক্ত মুনাফা করার ফন্দি। সাধারণ সমর্থকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
আগামী ১১ জুন থেকে তিন দেশ মিলিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর।তীব্র সমালোচনার চাপে পড়ে ফিফার এই সিদ্ধান্ত বদল ফুটবলের বিশ্বমঞ্চে স্বস্তি ফিরিয়ে এনেছে। স্টেডিয়ামে এখন দর্শকরা তুলনামূলক নিরাপদে খেলা উপভোগ করতে পারবেন।

-20260606103959.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন