জুন ৬, ২০২৬, ০৫:৪৯ পিএম
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ। ৪৮টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাযজ্ঞকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। এমন আবহে কোটি কোটি টাকার এই বিশ্বকাপ ট্রফিতে কতটা সোনা রয়েছে এবং এর আর্থিক মূল্য কত, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
ফিফা বিশ্বকাপ ট্রফির উচ্চতা ৩৭ সেন্টিমিটার এবং ব্যাস ১৩ সেন্টিমিটার।ট্রফিটির ওজন প্রায় ৬ দশমিক ১ কেজি। এটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং এতে মোট ৬ হাজার ১৭৫ গ্রাম সোনা ব্যবহৃত হয়েছে।
নকশার বিশেষত্ব হলো, এখানে দু’জন মানুষ মাথার উপরে পৃথিবীকে তুলে ধরেছে, যা ফুটবলের বিশ্বজনীনতাকে প্রতীকীভাবে উপস্থাপন করে। তবে ট্রফিটি পুরোপুরি কঠিন সোনা দিয়ে তৈরি নয়। ভেতরে ফাঁপা রাখা হয়েছে যাতে এটি বহন করা ফুটবলারদের জন্য সহজ হয়।
নিচের অংশে রয়েছে ম্যালাকাইটের দু’টি স্তর।সোনা ও উপকরণের বাজারদর অনুযায়ী এর বর্তমান মূল্য প্রায় আড়াই লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৭ লক্ষ টাকার সমান। বিশেষজ্ঞদের মতে, যদি কখনও এই ট্রফি নিলামে তোলা হয়, তবে এর দাম কয়েকশ গুণ বেড়ে যেতে পারে। ঐতিহাসিক গুরুত্বের কারণে নিলামে এর মূল্য দুই কোটি মার্কিন ডলারও ছাড়িয়ে যেতে পারে।
বর্তমান নকশাটি তৈরি করেছিলেন ইতালির শিল্পী সিলভিও গাজানিগা।১৯৭০ সালে ফিফা আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে এই নকশাটি বেছে নেয়। এর আগে ১৯৭০ সাল পর্যন্ত চ্যাম্পিয়নদের হাতে জুলে রিমে ট্রফি তুলে দেওয়া হতো, যা ব্রাজিল স্থায়ীভাবে জিতে নেয়। সেই থেকেই বর্তমানের এই সোনালি ট্রফিটি হাতে তোলা যে কোনো ফুটবলারের পরম স্বপ্ন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন