বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

এবারের বিশ্বকাপ কে জিতবে জানালেন হালান্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৪:৫১ পিএম

এবারের বিশ্বকাপ কে জিতবে জানালেন হালান্ড

চলতি বিশ্বকাপে নিজের দেশ নরওয়েকে নকআউট পর্বে তোলার পরও ফ্রান্সকেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে দেখছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। প্রথম দুই ম্যাচে চার গোল করে দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ড সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরাসিদের শক্তির প্রশংসা করেন।সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে ইতোমধ্যে টুর্নামেন্টের শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে।

ম্যাচ শেষে ফ্রান্সের বিপক্ষে আগামী লড়াই এবং শিরোপা জেতার সম্ভাবনা নিয়ে হালান্ডকে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত খোলামেলা জবাব দেন। নরওয়ে ফরোয়ার্ড জানান, এই মুহূর্তে তিনি ফরাসিদের বিপক্ষে ম্যাচটি নিয়ে খুব বেশি ভাবছেন না, বরং পরের রাউন্ডে যাওয়াই ছিল তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রতিপক্ষের শক্তি ও ধারাবাহিকতা বিবেচনা করে তিনি স্বীকার করেন যে, ফ্রান্স সম্ভবত তাদের হারিয়ে দেবে এবং ওরাই এবার পুরো টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলবে।

এবারের বিশ্বকাপে ফ্রান্সও রয়েছে দুর্দান্ত ফর্মে। নিজেদের প্রথম দুই ম্যাচে তারা সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ গোলে হারিয়ে অনায়াসে শেষ ৩২ নিশ্চিত করেছে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও ইতোমধ্যে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়ে হালান্ডের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। 

আগামী ২৬ জুন গ্রুপ আই-এর শীর্ষস্থান নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি, যেখানে সবার নজর থাকবে দুই তারকার মাঠের লড়াই এবং হালান্ডের করা এই আগাম ভবিষ্যদ্বাণীর দিকে।ফুটবল বিশ্বে নরওয়েজীয় এই তারকার এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যা অনেকেই চাপ কমানোর কৌশল হিসেবে দেখছেন।