শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে উঠলো অস্ট্রেলিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ১০:৪৯ এএম

প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে উঠলো অস্ট্রেলিয়া

বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার জন্য একটা পয়েন্টই দরকার ছিল অস্ট্রেলিয়ার। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই কাঙ্ক্ষিত পয়েন্ট অর্জন করে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে এএফসি থেকে খেলা দলটি।‍‍`ডি‍‍` গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠলো তারা।

একই গ্রুপ থেকে আগেই শেষ ৩২ নিশ্চিত করা অন্য দলটি হলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচে প্রথম হাফে লাতিন আমেরিকার দলটি তেমন পাত্তা না পেলেও, দ্বিতীয় হাফে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। বেশ কিছু ভালো সুযোগ তৈরির পাশাপাশি বল দখলেও আধিপত্য দেখায় তারা, তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।

এদিকে দ্বিতীয় হাফে পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলেছে অস্ট্রেলিয়া। এই অর্ধে তাদের তেমন আক্রমণ করতে দেখা না গেলেও নিজেদের ডিফেন্স ঠিকঠাক রেখে একটি পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয় সকারুসরা। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিলো তারা।

গত আসরেও শেষ ষোলোতে উঠেছিল অস্ট্রেলিয়া। তবে এবার শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ কারা হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিয়ম অনুযায়ী ‍‍`জি‍‍` গ্রুপের রানার্সআপ বা দুই নম্বর দল হবে নকআউট পর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ।