বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি সেনেগাল ও ইরাক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ১১:৫৩ এএম

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি সেনেগাল ও ইরাক

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে ব্যাকফুটে চলে গেছে সেনেগাল ও ইরাক। ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।কানাডার টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচ জিততে পারলে দুই দলের সামনেই বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ তৈরি হতে পারে। এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি শেষ ৩২-এ জায়গা পাবে এবং এর পাশাপাশি প্রতি গ্রুপ থেকে তৃতীয় স্থানে থাকা সেরা ৮টি দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। এই জটিল গাণিতিক সমীকরণ সামনে রেখেই দুই দলই ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই হিসেবে দেখছে।

আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দিলেও জয়ের দেখা পায়নি। প্রথমার্ধে ফ্রান্সের আক্রমণভাগকে আটকে রাখা এবং নরওয়ের সাথে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা আজ ইরাকের বিপক্ষে তাদের কিছুটা এগিয়ে রাখবে। অন্যদিকে রক্ষণাত্মক ও আক্রমণভাগের নানা দুর্বলতায় ভোগা ইরাক নিজেদের ভুলগুলো শুধরে বিশ্বমঞ্চে আজ নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে মাঠে নামবে।