জুলাই ২, ২০২৬, ১০:৫৮ পিএম
২০২৬ বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে এখন মূল আকর্ষণ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার এবং ফ্রান্সের ২৭ বছর বয়সী ফরোয়ার্ড — দুজনই নিজেদের ক্যারিয়ারের দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত চলমান বিশ্বকাপে দুজনেই ৬টি করে গোল করেছেন। আর্জেন্টিনা ও ফ্রান্স উভয় দলই পরবর্তী পর্বে টিকে থাকায় তাদের গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
গোল্ডেন বুট জয়ের এই হাড্ডাহাড্ডি লড়াই এখন ফুটবলপ্রেমীদের মূল আলোচনার বিষয়।গোল্ডেন বুটের মুকুট জয়ের দৌড়ে মেসি ও এমবাপ্পে সমান তালে লড়ছেন।মেসির বিশ্বকাপ যাত্রা ২০০৬ সালে শুরু হলেও, কাতার বিশ্বকাপ ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়। ২০২২ আসরে ৭টি গোল করে তিনি আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে গোল করে তিনি ইতিহাস গড়েন।
এখন পর্যন্ত বিশ্বকাপে তার মোট গোলের সংখ্যা ১৩টি। ২০২৬ বিশ্বকাপে তার ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করে যে বয়সের বাধা ছাপিয়ে তিনি এখনো গোলমেশিন।অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে তার তিনটি বিশ্বকাপ আসরেই অপ্রতিরোধ্য। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোয় তার ৪টি গোল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতার বিশ্বকাপে ৮টি গোল করে তিনি ফাইনালে হ্যাটট্রিকের মতো অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৯টি, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
দুই তারকার এই লড়াই কেবল ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের নয়, বরং বিশ্বকাপ ইতিহাসের রেকর্ড ভাঙা-গড়ার খেলা। মেসির অভিজ্ঞতার সঙ্গে এমবাপ্পের ক্ষিপ্রতা — দুই বিপরীত ধারার ফুটবলে মুগ্ধ পুরো পৃথিবী। পরবর্তী ম্যাচগুলোতে এই দুই গোলমেশিনের পায়ের জাদুই বলে দেবে, শেষ পর্যন্ত কে বসবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন