জুলাই ১৬, ২০২৬, ১১:৩৭ এএম
দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এর আগে বিশ্বকাপে মাত্র একবারই এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে জয় পেয়েছিল আর্জেন্টিনা।১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় আর্জেন্টিনা ও স্পেন। গ্রুপ পর্বের সেই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ ছয় দশকের পথচলায় বিশ্বকাপের আসরে আর দেখা হয়নি দুই দলের।
এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে তারা। বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথের এটি হতে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়। আগের সাক্ষাতে জয়ী হওয়ায় বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে আছে ১-০ ব্যবধানে।২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে দুই দল। সেমিফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয়। অন্যদিকে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনা ফাইনালে উঠলেও দলের ওপর ফিফার শাস্তির একটি সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি, তবে ফুটবল বিশ্বে এটি নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।১৯৬৬ সালের পর ৬০ বছর অপেক্ষা শেষে বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা হচ্ছে ফুটবলের এই দুই পরাশক্তির। প্রথম সাক্ষাতে গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার জয় থাকলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন।
ফাইনালের লড়াইয়ে কেউই কাউকে ছাড় দেবে না, উভয় দলই নতুন ইতিহাস লিখতে বদ্ধপরিকর।আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল। শিরোপার এই লড়াইয়ে ৮ম বারের মতো খেলতে নামবে মেসি-মার্তিনেজরা। তাদের প্রতিপক্ষ ইউরোপীয় জায়ান্ট স্পেন। এখন ফুটবল বিশ্ব তাকিয়ে আছে সেই মহারণের দিকে — কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, স্পেন নাকি আর্জেন্টিনা?

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন