বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দেশে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‍‍`ধারা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৫:১৬ পিএম

দেশে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‍‍`ধারা

দেশে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‍‍`ধারা‍‍`। আবহাওয়া বিষয়ক সংস্থা বিডাব্লিউওটি (BWOT) অফিসিয়াল তাদের সাম্প্রতিক এক বার্তায় জানিয়েছে, আগামী ৫ জুলাইয়ের মধ্যে এই নতুন বৃষ্টি বলয়টি দেশে প্রবেশ করতে পারে। জুলাইয়ের ৫ তারিখ থেকে শুরু হয়ে তা পর্যায়ক্রমে ১৩ জুলাই পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।বৃষ্টি বলয়টি চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই বলয়ের প্রভাবে খুলনা ও ঢাকা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জুলাইয়ের এই সময়ে ভারী বর্ষণের ফলে উপকূলীয় ও নিম্নাঞ্চলে পানি বাড়ার সম্ভাবনা থাকে।

গত কয়েক দিন ধরেই বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। নতুন এই বৃষ্টি বলয় ‍‍`ধারা‍‍`র আগমনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির ফলে জনজীবনে কিছুটা প্রভাব পড়তে পারে।

বিডাব্লিউওটি জানিয়েছে, নতুন বৃষ্টি বলয়ের পরিস্থিতি নিয়ে শীঘ্রই আরও বিস্তারিত আপডেট প্রদান করা হবে। জনসাধারণকে নিয়মিত আবহাওয়ার খবরের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।