রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সারা দেশে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কবার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৭:২৭ পিএম

সারা দেশে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কবার্তা

Ai - ছবি

দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সারা দেশে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। টানা এই বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা ও দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কয়েকটি এলাকায় অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের সব জেলাতেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের সব জেলা এবং রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা বিভাগের সব জেলা ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।

প্রভাবিত এলাকার সাধারণ মানুষকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখতে এবং দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।