শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
জাতীয় রাজনীতি

রুহুল কবির রিজভীর মন্তব্য, ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ১১:৫৯ এএম

রুহুল কবির রিজভীর মন্তব্য, ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে

ফ্যাসিবাদী দুঃশাসনের কড়া গ্রাসে দেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে এবং এর স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

এ সময় সেখানে উপস্থিত শহীদ ডা. মিলনের মা তার সন্তানের আত্মোৎসর্গের রাষ্ট্রীয় ও সরকারি স্বীকৃতির দাবি জানান।

গণতন্ত্রের স্বরূপ ও অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয় এবং রাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী গণতন্ত্র একেক দেশে একেক রকম হয়ে থাকে।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শাসনকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা এবং জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস রয়েছে।