নভেম্বর ৮, ২০২৫, ০৭:২৪ পিএম
জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও)-এর সবশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ধারাবাহিকভাবে কমেছে, যেখানে গেল সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে খাদ্যপণ্যের সামগ্রিক মূল্য ১.৬ শতাংশ হ্রাস পেয়েছে। এই মূল্যহ্রাসের ধারায় গম, চাল এবং চালের কুঁড়ার মতো দানাদার খাদ্যের দাম অক্টোবরে ১.৩ শতাংশ কমেছে। একইসাথে দুগ্ধজাত পণ্যের দামও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ৩.৪ শতাংশ কমেছে।
এফএও-এর তথ্যমতে, গত চার মাস ধরে চিজ, গুঁড়ো দুধ এবং মাখনের মতো দুগ্ধজাত পণ্যের দাম কমতির দিকে রয়েছে, যার মূল কারণ উৎপাদনের তুলনায় বাজারে চাহিদা হ্রাস পাওয়া।
এছাড়া চিনির দামও বিশ্ববাজারে গত বছরের সর্বনিম্ন দামের চেয়ে কমে এসেছে এবং সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে পণ্যটির দাম ৫.৩ শতাংশ কমেছে। তবে খাদ্যপণ্যের এই সামগ্রিক দরপতনের বিপরীতে ব্যতিক্রম লক্ষ্য করা গেছে ভোজ্যতেলের ক্ষেত্রে, যার দাম সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ০.৯ শতাংশ বেড়েছে।
এই মূল্যবৃদ্ধি ২০২২ সালের জুলাই মাসের পর থেকে ভোজ্যতেলের সর্বোচ্চ দাম, যা পাম অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের সরবরাহ সীমিত হয়ে আসা এবং বিপরীতে চাহিদা বৃদ্ধির কারণে ঘটেছে বলে এফএও জানিয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন