রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাকেরগঞ্জে পানের বাম্পার ফলন, দামে হতাশ চাষীরা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৭:৩৯ পিএম

বাকেরগঞ্জে পানের বাম্পার ফলন, দামে হতাশ চাষীরা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে পানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। தொடর বৃষ্টির কারণে ফলন ভালো হলেও বাজারে পানের দাম একেবারেই কমে যাওয়ায় উপজেলার প্রায় সাড়ে তিন হাজার কৃষককে লোকসানের মুখে পড়তে হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, পানের বরে কাজ করা শ্রমিকের দৈনিক মজুরি ৭০০ থেকে ৮০০ টাকা হলেও সারাদিনের পান বিক্রি করে তারা পাচ্ছেন মাত্র ২০০ থেকে ৩০০ টাকা, যা উৎপাদন খরচের তুলনায় নগণ্য।

অনেক চাষী বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে পান চাষ করেছিলেন, কিন্তু বর্তমানে লোকসানের কারণে সেই ঋণের কিস্তি পরিশোধ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

সরকারি কোনো প্রণোদনা না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা চাষাবাদ টিকিয়ে রাখতে কম সুদে ঋণসহ সরকারি সহায়তা চেয়েছেন। এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, বর্তমানে পানের দাম কম থাকলেও শীত মৌসুমে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে কোনো সরকারি প্রণোদনা আসলে পানচাষীদের তার আওতায় আনা হবে। উপজেলা প্রশাসন পান রপ্তানির সুযোগ খোঁজার পাশাপাশি চাষীদের সহায়তার বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে আলাপ করার আশ্বাস দিয়েছে।