শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

আরডিআরএস’র কর্মী ও স্বেচ্ছাসেবীদের জেন্ডার বিষয়ে ওরিয়েন্টেশন সভা

মো:মামুনুর রশিদ

নভেম্বর ১২, ২০২৫, ০৬:০৮ পিএম

আরডিআরএস’র কর্মী ও স্বেচ্ছাসেবীদের জেন্ডার বিষয়ে ওরিয়েন্টেশন সভা

ছবি-দিনাজপুর টিভি

বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে পল্লীশ্রী বালুবাড়ীস্থ হলরুমে আরডিআরএস কর্মী ও স্বেচ্ছাসেবীদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) আরডিআরএস কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রাম এর আওতায় এই ওরিয়েন্টেশন সভা আয়োজন করা হয়। দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ২৫ জন স্বেচ্ছাসেবক এতে অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার সুমিত্র কুমার সরকার।

তিনি জেন্ডার ও সেফ গার্ডিং ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের সে বিষয়ে ধারণা প্রদান করেন।সঞ্চালকের দায়িত্ব পালন করেন টেকনিক্যাল অফিসার (প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন) জাহিদা মোস্তারী লিসা।

আরডিআরএস বাংলাদেশ জেন্ডার সচেতনতার নিমিত্তে এ ধরনের কর্মসূচি দীর্ঘদিন ধরে অব্যাহত রেখেছে।