সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়া মানুষের ভোটাধিকারের প্রতীক : আমান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১০:৪৪ পিএম

খালেদা জিয়া মানুষের ভোটাধিকারের প্রতীক : আমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি খালেদা জিয়ার গুরুত্ব তুলে ধরে বলেন:খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতীক।

দেশবাসী আজ তার রোগমুক্তি কামনা করছে।"তিনি আরও বলেন, দেশে চলমান দুঃশাসন ও রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে বিএনপির নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসছে এবং খুব শিগগিরই মুক্তির সংগ্রাম বিজয়ের পথে পৌঁছাবে।

জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশ-জাতির কল্যাণে দোয়া করা হয়।