শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড় সীমান্ত থেকে মালিকবিহীন শাড়ি আটক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৮:১৪ পিএম

পঞ্চগড় সীমান্ত থেকে মালিকবিহীন শাড়ি আটক

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে তিন লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্তবর্তী খালপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় শাড়ি আটক করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।মঙ্গলবার বিকেলে বিজিবি’র নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ ধামেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৬৮/১৩-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭টি ভারতীয় শাড়ি উদ্ধার করে। যার সিজারমূল্য তিন লাখ ২৪ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি'র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি'র এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।