বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
ব্রেকিং নিউজ

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ১০:২৬ এএম

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এই দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসটি পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। এ পর্যন্ত চালক ও সহকারীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।গত ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর থেকেই ঘাট এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চলমান এই উদ্ধারকাজে স্থানীয় ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ কাজ করছে।