বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ফেরিঘাটে বাস দুর্ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিটি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৭:২৩ পিএম

ফেরিঘাটে বাস দুর্ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক অফিস আদেশ জারি করা হয়েছে। 

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সাত সদস্যের এই কমিটি কাজ করবে।জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, বিআরটিএর সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।দুর্ঘটনার সত্যতা উদঘাটন ও সংশ্লিষ্টদের গাফিলতি থাকলে তা চিহ্নিত করাই এই কমিটির মূল লক্ষ্য। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত শেষে তারা প্রতিবেদন জমা দেবে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে কাজ করবে কমিটি।প্রশাসনিক ও পরিবহন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই কমিটি দ্রুত তদন্ত সম্পন্ন করার কথা জানিয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।