জুন ২৪, ২০২৬, ০৮:৩৭ এএম
গাছপালা কাটা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য খাগড়াছড়ির কয়েকটি এলাকায় আজ বুধবার সকাল থেকে টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ কার্যালয়ের পক্ষ থেকে এই জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলুটিলা ফিডারের আওতাধীন বিদ্যুৎ লাইনের ওপর চলে আসা গাছের ডালপালা কর্তন এবং সঞ্চালন লাইনের জরুরি সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে খবংপুড়িয়া, উপালী পাড়া, কলেজ পাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া এবং আলুটিলাসহ আশপাশের বেশ কিছু এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের হতে যাওয়া সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন