জুলাই ৩, ২০২৬, ০৮:০০ পিএম
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে অবৈধভাবে ১০ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার ৩ জুলাই ভোরে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ ও আটজন নারী ছিলেন।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাদের পুশইন করার চেষ্টা করেন। বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন। তাদের নিকট বাংলাদেশের নাগরিকত্বের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পরিচয় যাচাইয়ের পর নিশ্চিত হওয়ার ভিত্তিতে তাদের শুক্রবার ভোরেই সীমান্ত দিয়ে পুনরায় ভারতে ফেরত পাঠানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সদা সতর্ক রয়েছেন।সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারির মাধ্যমে অবৈধ এই কর্মকাণ্ড রুখে দেওয়ায় স্থানীয়রা বিজিবির ভূমিকার প্রশংসা করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন