শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ব্রাজিলের সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৪:৪৩ পিএম

ব্রাজিলের সমর্থক যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চা বাগানের একটি আকাশমণি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রকাশ রেলী নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা চম্পক রেলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকাশ রেলী ব্রাজিল ফুটবল দলের একজন সমর্থক ছিলেন। স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে যে, গভীর রাতে নকআউট পর্বে ব্রাজিল-নরওয়ে ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তার মৃত্যুর সঙ্গে ফুটবল ম্যাচের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার সকালে স্থানীয়রা গাছে মরদেহ ঝুলতে দেখে মাধবপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।