সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:০৫ পিএম
সিলেট নগরীসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও উৎপত্তিস্থল সিলেটের ছাতকে হওয়ায় মানুষ কম্পন অনুভব করেছে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প বিশেষজ্ঞরা মনে করেন, ৪ মাত্রার ভূমিকম্প সাধারণত হালকা প্রকৃতির হয়। এটি বড় ধরনের ক্ষয়ক্ষতি করে না, তবে দুর্বল বা ঝুঁকিপূর্ণ ভবনে সামান্য ক্ষতি হতে পারে। আতঙ্কিত হয়ে মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন