সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:২৫ পিএম
সিলেট নগরীসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক। এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্পের কারণে ভবনগুলো কেঁপে উঠলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তাড়াহুড়ো করে ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, “আমাদের কাছে ৪ মাত্রার ভূমিকম্পের রেকর্ড আছে। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। কিন্তু এর উৎপত্তিস্থল ছিল সিলেটের ছাতকে।”
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের ধরা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না, তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন