বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

অবক্ষয়মুক্ত সমাজ গঠনে খেলাধুলা জরুরি: বিরল ইউএনও

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৫৯ পিএম

অবক্ষয়মুক্ত সমাজ গঠনে খেলাধুলা জরুরি: বিরল ইউএনও

ছবি-দিনাজপুর টিভি

বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা বলেছেন, অবক্ষয়মুক্ত সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শুধু শরীরকে সুস্থ রাখে না, মেধারও বিকাশ ঘটায়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের অন্তর্গত ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র যৌথ আয়োজনে "সমৃদ্ধি কর্মসূচী"র আওতায় উপজেলা দিবস উদযাপন।

উপলক্ষে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সমৃদ্ধি উন্নয়ন মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ইউএনও ইন্দ্রজিৎ সাহা এ সময় সন্তানদের মোবাইলের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করতে এবং গুরুজনদের সম্মান করার জন্য নৈতিক শিক্ষায় শিক্ষিত করার গুরুত্বারোপ করেন।পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, জগতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান,

দিনাজপুর মেডিকেল কলেজের চিকিৎসক প্রভাষক ডা. মোস্তাজ আফরিন সিলভী, এলাকার সমাজসেবক আলহাজ্ব শফিকুল আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজ্জামেল হক।স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী’র উপজেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম রেজা।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা সমৃদ্ধি উন্নয়ন মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।