শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে দিনাজপুরে প্রস্তুতি সভা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৬:৫৮ পিএম

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে দিনাজপুরে প্রস্তুতি সভা

ছবি-দিনাজপুর টিভি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এবারের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য হলো: ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান।

সভায় কর্মসূচিতে অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণ করেন মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ রেজা, ডে-কেয়ার সেন্টার এর কর্মকর্তা রেজভিন শারমিনাজ, পল্লীশ্রী পক্ষ থেকে শাহেজাদী শিরীন, ব্র্যাক এরিয়া ম্যানেজার মোছাঃ সামিরা খাতুন, দীপ্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার হান্না রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের প্রতিনিধি শিশির রোজারিও, ডেমোক্রেসি ওয়াচ এর প্রতিনিধি সানজিদা আক্তার প্রমুখ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান বলেন, দিনাজপুর জেলা কার্যালয়ের নিবন্ধিত সকল স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচি পালন করবে।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে:

নারী নির্যাতন প্রতিরোধে ১৫ দিনব্যাপী বিভিন্ন নারী সংগঠনের মাধ্যমে উঠান বৈঠক।

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণপরিবহন এবং দৃশ্যমান স্থানে স্টিকার, লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণা।

রচনা প্রতিযোগিতা ও ডকুমেন্টারি প্রদর্শন।

স্থানীয় স্যাটেলাইটের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক তথ্য স¤প্রচার।

আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।