সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

আতিউর রহমান

ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:৪৪ পিএম

বিরলে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

ছবি-দিনাজপুর টিভি

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুরের বিরলে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন, সিডিএ, পল্লীশ্রী, সোসাইটি ফর উদ্যোগ এবং রংধনু মহিলা উন্নয়ন সংস্থা এই আয়োজনে সহযোগিতা করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন-এর সভাপতিত্বে এবং বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, সমাজেসেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোছাঃ সমিউন বাসিরা এবং সিডিএ'র আঞ্চলিক ম্যানেজার মো. কামরুজ্জামান প্রমুখ।

আলোচনা শেষে তিন ক্যাটাগরিতে তিন জন সফল নারীকে 'অদম্য নারী পুরস্কার' তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।

সফল জননী নারী: আরফাতুন খাতুন

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী: জনতা বালা

শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী: রোকেয়া খাতুন