বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

মহসিন আলী

নভেম্বর ২৬, ২০২৫, ০২:০৮ পিএম

পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

'দেশিজাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ নভেম্বর বুধবার বেলা ১১টায় স্থানীয় পার্বতীপুর প্রাণী সম্পদ অফিস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ ও সরকারী ভেটেনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এই সেবা সপ্তাহ বিটিভির মাধ্যমে সারা বাংলাদেশে একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস।

স্থানীয়ভাবে প্রদর্শনী প্যান্ডেলের গেটে ফিতা কেটে এর উদ্বোধনী ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদ্দাম হোসেন, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন। এসময় সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র রায়, ভেটেরিনারি সার্জন মোসাবের হুসাইন নাঈম ও কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল পারভেজ।প্রদর্শনীর উদ্বোধন শেষে ৩০টি স্টলে নানা জাতের গরু, ছাগল ও অন্যান্য পশু প্রদর্শন করেন স্থানীয় খামারীরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নিরাপদ খাদ্য, আমিষ জাতীয় খাবার, ভেজালমুক্তকরণ, পশুর জাত উন্নয়ন এবং সময়মতো টিকা দেওয়ার গুরুত্ব নিয়ে পরামর্শ দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন মোসাবের হুসাইন নাঈম। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।