শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মো আরিফ ইসলাম

জানুয়ারি ১২, ২০২৬, ০২:২০ পিএম

বীরগঞ্জে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে বিস্তারিত রোডম্যাপ আলোচনা করা হয়।

সভায় ইউএনও সুমা খাতুন বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

নির্বাচন কমিশনের প্রতিটি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) পবিত্র রায়ের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শিহাব উদ্দিন। এছাড়া মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় মূলত ভোটকেন্দ্রগুলোর ভৌত অবকাঠামো যাচাই, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের উপস্থিতি বাড়ানো এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেন।