বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

রুকনদের মান উন্নয়নে বীরগঞ্জে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

শাহিন ইসলাম

এপ্রিল ১১, ২০২৬, ০৩:০৩ পিএম

রুকনদের মান উন্নয়নে বীরগঞ্জে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে জামায়াতের সমাবেশ -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা দশটার দিকে বীরগঞ্জ মহিলা কলেজ হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সেক্রেটারি ডক্টর মাওলানা মোঃ মুহাদ্দিস এনামুল হক।

সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কাঠামোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রুকনরাই হলো সংগঠনের মূল চালিকাশক্তি ও ভিত্তি। তাই প্রতিটি রুকনের ব্যক্তিগত নৈতিক ও চারিত্রিক মান উন্নয়ন করা সময়ের দাবি। 

একইসঙ্গে সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানান।বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ রাজিবুর রহমান। 

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ সাইফুল ইসলাম সৈকত এবং জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মঞ্জুরুল ইসলাম। সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের রুকনরা অংশ নেন। বক্তারা রুকনদের মান উন্নয়নের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন। 

স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটে রুকনদের করণীয় সম্পর্কেও সমাবেশে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। প্রাণবন্ত এই আয়োজনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।ঘটনাস্থল থেকে স্থানীয় প্রতিনিধি জানান, সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশটি সম্পন্ন হয়েছে। রাজনৈতিক এই কর্মসূচিতে রুকনদের সুশৃঙ্খল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী এই কর্মসূচি থেকে রুকনদের ব্যক্তিগত জীবন ও সাংগঠনিক দায়িত্ব পালনে নতুন বার্তা প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।