এপ্রিল ২৫, ২০২৬, ০৮:৫৮ পিএম
দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর উদ্যোগে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ-১৪৩৩ উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার আউলিযাপুর ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আয়োজক ও জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে তাঁর বক্তব্য পেশ করেন।
উক্ত বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু। অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল হালিম।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এনাম আলী এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও আনিসুর রহমান বাদশা।
দলীয় এই আয়োজনে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শাহিন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিব এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহিন সুলতানা বিউটি অংশগ্রহণ করেন। এছাড়া জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল ইসলামসহ তাঁতি দল, ওলামা দল ও মৎস্যজীবী দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
সদর উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌর এলাকার ১২টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই বর্ষবরণ উৎসবে অংশ নেন। নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে দলের নেতা-কর্মীদের মাঝে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও রাজনৈতিক সংহতি প্রকাশের সুযোগ তৈরি হয়েছে বলে উপস্থিত অনেকেই মন্তব্য করেন। উৎসবমুখর পরিবেশে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন