মে ২৩, ২০২৬, ০১:০২ এএম
দিনাজপুরের বিরলে এবার গ্রাম আদালত নিয়ে দিনব্যাপী আউটরিচ কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজনটি করে উপজেলা প্রশাসন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় বাড়ানোই ছিল মূল কাজ।
সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি এর প্রধান লক্ষ্য।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম ও ওসি (তদন্ত) মোঃ আনিছুর রহমান। বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমানও এতে অংশ নেন। এছাড়া মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল উপস্থিত ছিলেন।
শুরুতে পরিচয় পর্বের পর সভার উদ্দেশ্য তুলে ধরা হয়। এরপর গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন ও টিভিসি দেখানো হয়। শেষে দলীয় কাজ এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে সংস্থাগুলোর প্রচার পরিকল্পনার রূপরেখা ঠিক করেন অংশগ্রহণকারীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন