জুন ১০, ২০২৬, ১০:১৭ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুল হাদির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল-মামুন কাওছার শেখ।
এতে আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ। কর্মশালায় বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) প্রতিনিধি, সরকারি দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মীসহ ২২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, ঘোড়াঘাট উপজেলায় ৪টি গ্রাম আদালতের মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারি বিষয়ক এ পর্যন্ত ৪৭৮টি মামলা দায়ের হয়েছে এবং এর মধ্যে ৪৩১টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন