বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান, বিজ্ঞান ও বিতর্ক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মে ২৪, ২০২৬, ০৮:৪৭ পিএম

দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান, বিজ্ঞান ও বিতর্ক উৎসব অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

শনিবার দিনাজপুরের সুনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে ও দিনাজপুর ডিবেট সোসাইটির সহযোগিতায় কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উক্ত বিতর্ক উৎসবে বিভিন্ন স্কুল কলেজ অংশগ্রহণ করে। বিতর্ক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল হয় সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় দিনাজপুর জিলা স্কুল। 

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী পরিচালক জনাব মো: আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও পরিচালক দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এসএম হাবিবুল হাসান। 

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আখের আলী।এরপর বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: রাইয়ান চৌধুরী ও মোছা: সুমাইয়া তাসনিম।