রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩৭০০ ইয়াবা উদ্ধার এক নারী আটক

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০১:০০ পিএম

পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩৭০০ ইয়াবা উদ্ধার এক নারী আটক

মাদক বিরোধী অভিযান

দিনাজপুরের পার্বতীপুরে ৩৭০০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ আয়েশা ছিদ্দিকা আশা নামে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় বসতঘর ও দেহ তল্লাশি করে মাদকগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে রেইডিং টিম এই অভিযান পরিচালনা করে। 

আটক নারীর বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদক কেনাবেচা চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মাদক নির্মূলে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত মাদকের পরিমাণ বিবেচনায় এটিকে একটি বড় উদ্ধার অভিযান হিসেবে দেখা হচ্ছে। পার্বতীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এলাকাটিতে মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।পার্বতীপুরে মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।