জুন ৬, ২০২৬, ০৩:১৩ পিএম
দিনাজপুরের বিরলে তুলাই নদীর ধারের একটি লিচু বাগান থেকে অজ্ঞাতনামা এক বয়স্ক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় অজ্ঞাত ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার দুপুরের দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। লিচু মৌসুম হওয়ায় এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
ফর্সা বরণের দাড়িযুক্ত ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। পরিচয় শনাক্ত করা সম্ভব হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে থানা কর্তৃপক্ষ জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন